চাঁপাইনবাবগঞ্জঃ জেলার হরিমোহন গাবতলা এলাকায় নামাজ পড়তে মসজিদে ঢুকে অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে কাঁদছেন এক চালক।
রবিবার (১৬ এপ্রিল) রাতে ওই এলাকার পাঠাগার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইভান আলী জানান, রোববার এশার নামাজ পড়ার জন্য হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের সামনে অটোরিকশা রেখে ভেতরে প্রবেশ করি। পরে নামাজ শেষে দেখি আমার অটোরিকশাটি নেই।
তিনি আরও জানান, শহরের হরিমোহন স্কুলে অস্থায়ী অফিস সহায়কের কাজ করি। এতে যা বেতন পাই, তা দিয়ে সংসার চলে না। ১৮ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলাম। এখনও ঋণ পরিশোধ হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক জানান, রোববার রাতে এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার রাত থেকেই অটোরিকশাটি উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
