নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ রবিবার থেকে ডাউনলোড করা যাচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পার্ছেন। এটি প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। ১৬ এপ্রিল (গতকাল) রাত ৮টা থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
আগামী ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ মে শনিবার কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৩৬। তাঁরা লিখিত পরীক্ষার অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
