রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ২৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৬ করা হয়েছে। তবে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে সেনাবাহিনী। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। একইসঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র‍্যাব।

আগুনের খবর পেয়ে নিউজ মার্কেটের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ছুটে আসছেন। অনেকে বলছেন, রমজানের শেষ দিকে হওয়ায় মধ্যরাত পর্যন্ত তারা দোকান করেছেন। সেহেরি খেয়ে মাত্র ঘুমাতে যাবেন ঠিক সেই মুহূর্তে আগুনের খবরে আবার ছুটে এসেছেন।

নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী ও বাকিরা সাধারণ জনতা এবং স্বেচ্ছাসেবী। শনিবার (১৫ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.