নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ জেলার জলঢাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ও পুরোনো ১২ থেকে ১৪ বস্তা পাঠ্যবই বাজারে বিক্রির অভিযোগ সহকারী শিক্ষক ও পিয়নের বিরুদ্ধে। জানা যায়, মেয়াদোত্তীর্ণ এডহক কমিটি থাকা, প্রধান শিক্ষকের অনুপস্থিতি এবং ২৬ মার্চ জাতীয় কর্মসূচিতে স্কুল বন্ধের দিনটি কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের বই বাজারে বিক্রি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের রথের বাজার সংলগ্ন বালাপাড়া দ্বি-মুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
এ কাজে সহায়তা করেছেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায়, শিক্ষক নাজমুল ইসলাম, শিক্ষক প্রতাপ চন্দ্র রায় ও অফিস পিয়ন গুরুদাস চন্দ্র রায়।
বইগুলোর কেজি দরে বিক্রি করা হলেও প্রায় দেড় টন হবে। যার বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকার উপরে। বই বিক্রির বিষয়ে অফিস পিয়ন গুরুদাশ চন্দ্র রায় স্বীকার করে দায়সারা বক্তব্যে বলেন, বই তো কম বেশি বিক্রি করা হয়েছে। প্রধান শিক্ষক ছিল না অন্য শিক্ষকরা বিক্রি করছে। কে নিল তা সঠিক জানি না।
অন্যদিক সহকারী শিক্ষক নাজমুল ইসলাম জানান, একটা বিদ্যালয়ে ১৩ বস্তা বই কিভাবে প্রধান শিক্ষক রাখে আগে প্রধান শিক্ষকে জিজ্ঞেস করেন। আর বই বিক্রির সময় স্কুলের কে দেখেছে সেটা আগে প্রমাণ করেন তারপর আমাকে ফোন দেন আমি সহযোগিতা করব।
বই বিক্রির সঙ্গে জড়িত সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায়ের মন্তব্যের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
অন্যদিকে বই বিক্রির বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীনবন্ধু রায় বলেন, আমার স্কুলের গোডাউনে ১৩ থেকে ১৪ বস্তা পুরোনো বই ছিল। পূর্বের প্রধান শিক্ষক প্লাস্টিকের বস্তায় করে সংরক্ষণে রেখেছিল। আমি বিদেশ থেকে এসে শুনেছি আমার বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক ও পিয়ন মিলে বই বিক্রি করেছে। আমার অবর্তমানে এমনটি হয়েছে তবে আমি তাদের বলেছি তারা স্বীকার করেছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক এ বলেন, ওই বিদ্যালয়ে গোপনে বই বিক্রি হয়েছে তা আমার জানা নেই। তবে এমনটি হলে তা নিয়ম বহির্ভূত হয়েছে। এভাবে বই বিক্রির কোন সুযোগ নেই। লিখিতভাবে পদক্ষেপ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
