ছাত্রলীগে যুক্ত হলো নতুন ৮ পদ

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে আরো আটটি পদ যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো-
১. অটিজম বিষয়ক সম্পাদক
২. মানবাধিকার বিষয়ক সম্পাদক
৩. মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক
৪. কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক
৫. ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক
৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক
৭. উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক
৮. সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.