হাসান আহমেদ, ব্যুরো চিফ, বরিশালঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের জবেদ আলী ইনষ্টিউটের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ ইব্রাহিম খান আর নেই (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি এক ছেলে, মেয়ে, স্ত্রীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা তার কর্মস্থল জবেদ আলী ইনস্টিটিউট এর মাঠে মঙ্গলবার দুপুর তিনটায় ও নিজ বাড়িতে বিকাল ৫ টায়অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খানের মৃত্যুর খবর শুনে তার দীর্ঘ দিনের সহকর্মী, বন্ধু বান্ধব, স্হানীয় জনপ্রতিনিধি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, জেলা শিক্ষা অফিসারসহ , বাংলাদেশ শিক্ষক সমিতি, ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দতার জানাজায় উপস্থিত থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
