নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার বৈশাখী ভাতার ৬টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। ১৬ এপ্রিল টাকা পর্যন্ত শিক্ষকরা তুলতে পারবেন।
এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৮৮৮/৪, তারিখ: ১১/০৪/২০২৩
২০১৯ খ্রিষ্টাব্দ বা ১৪২৬ বঙ্গাব্দ থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তার আগের বছর ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী এবারও এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন।


শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
