নতুন কারিকুলাম বিস্তরণে ষষ্ঠ শ্রেণির অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কারিকুলাম বিস্তরণ বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ শ্রেণির অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। সিনিয়র শিক্ষক আব্দুস ছবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, খান মকছুদুর রহমান, অভিভাবকদের মধ্যে অভ্রনীল গাইনের পিতা, অনিরুদ্ধ পালের মাতা লীলাবতী পাল, রাইয়ান বিন আনোয়ারের পিতা আনোয়ার হোসেন প্রমুখ।

জাতীয় কারিকুলাম বিস্তরণ বিষয়ক এই সমাবেশে কারিকুলামের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।আগামীর স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে নতুন কারিকুলাম বিস্তরণ এক যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করেন বক্তারা। দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ গড়তে ও অভিজ্ঞতার ভিত্তিতে শিখনের এক মাইলফলক এই নতুন কারিকুলাম।এই ধরণের সমাবেশ আরও বেশি বেশি আয়োজন করতে অভিভাবকগণ আহবান করেন।প্রধান শিক্ষক সকল অভিভাবককে আরও সচেতনভাবে সন্তানের প্রতি খেয়াল করবেন ও সময়মত বিদ্যালয়ে পাঠাবেন এমন আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন, আবুল কালাম আজাদ, শেখ মুস্তাফিজুর রহমান, জিএম আলতাফ হোসেন, নবকুমার ভট্টাচার্য, ইয়াছিন আলি সরদার, সহকারী শিক্ষক জোবায়ের আলম, আলী হুসাইন, রাশেদুজ্জামান, সুদীপ্ত কুমার মণ্ডল, সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.