নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বোর্ডের সদর দপ্তর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ও গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।
ফলাফলে পাশের হার ৯০.৩৮। মুমতাজ ৩৫. ৯৫। জায়্যিদ জিদ্দান ২৫. ৭৯। জায়্যিদ ১৫.৭৪। মকবুল ১২. ৯। রাসিব ৯.৬২।
ফজিলত জামাতে পাসের হার ৮৬.৫ %, মুমতাজ ১১.১%। সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৬৯.১১%, মুমতাজ ৮.৬%, সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৭৫.৪৭%, মুমতাজ ১১.৬৮%।
মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৮৩.৯৪%, মুমতাজ ২৩.৮৪%। ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৮৮.২%, মুমতাজ ২৬.৯২%। হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮.৩৩ %, মুমতাজ ৪৮.৮৫%। ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৯৪.১৪% মুমতাজ ৩৪.৩৮% ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৫.৫২%, মুমতাজ ৪৭.৭২%। কেরাত ইজরা পাসের হার ৯৮.৩%, মুমতাজ ৫৬.১৭%।
মুফতি রুহুল আমিন তার বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরবে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুফতি উসামা আমিন সঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা হায়াত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
