এইমাত্র পাওয়া

“ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন”

লেনিন জাফর।।

“ভালো কাজের নাগরিক অনুশীলন , স্বীকৃতি দিবে জেলা প্রশাসন”। এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে মহান নাগরিকদের ভালো কাজকে উৎসাহিত করতে মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ এক অনন্য উদ্যোগ নিয়েছেন।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মাগুরার কোন অধিবাসী বা কোন প্রতিষ্ঠান যদি মাগুরায় কোন ভালো কাজ করে তাহলে তাকে বা ওই প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বীকৃতি স্বরূপ সম্মননা দেওয়া হবে।

সম্প্রতি, মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ জেলার নাগরিকদের ভালো কাজ করার আহ্বান করেন এবং তাঁর উদ্যোগটি সকলের সামনে তুলে ধরেন। এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ভালো কাজের নাগরিক অনুশীলনকে উৎসাহিত করতে সহমর্মিতা ও সহানুভুতির মানবিক সমাজ বির্নিমানের অংশ হিসেবে জেলা প্রশাসন মাগুরা নাগরিকগনকে ভালো কাজের জন্য স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।

বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে টেকসই করতে মানবিক সমাজ বির্নিমানের কোন বিকল্প নাই। সমাজের সকল স্তরের জনসাধারনের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে উত্তম কাজের অনুশীলন করা আমাদের সকল নাগরিকের দ্বায়িত্ব। এরই প্রেক্ষিতে সমাজের সকল নাগরিকের ভালো কাজে উৎসাহিত ও অনুপ্রানিত করতেই জেলা প্রশাসনের এ অনন্য উদ্যোগ। তিনি আরো বলেন, মাগুরা জেলা প্রশাসন বিশ্বাস করে যে, উত্তম চর্চা অনুশীলনকারীকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে অনুপ্রানিত করা হলে সমাজের অন্যরাও উৎসাহিত হবে।

ফলে সমাজের ইতিবাচক পরিবর্তনসমূহের কার্যক্রম আরও বেগবান হবে। ফলে সমাজের ইতিবাচক পরিবর্তনসমূহের কার্যক্রম আরও বেগবান হবে। একই সাথে এই ধরনের ছোট ছোট উদ্যোগ , উদ্ভাবন, সৃজনশীলতার মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনুপম পরিবেশ সৃষ্টি হবে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনকল্যাণ মূখি মাগুরা গঠনের পথে আমরা আরও এগিয়ে যাবো।

সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন , স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট বিনির্মানে উত্তম কর্মে পারস্পরিক সহযোগিতার এক অনবদ্য দৃষ্টান্ত হিসেবে মাগুরাকে প্রতিষ্ঠিত করতে জেলা প্রশাসনের নাগরিক স্বীকৃতি প্রদানের এ উদ্যোগ সকলের সম্মিলিত সহযোগিতা ও অনুশীলনের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.