এইমাত্র পাওয়া

বিএম শাখার শিক্ষকদের এমপিওভুক্তিতে আলোচনা হলেও সিদ্ধান্ত আসেনি!

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ বিদ্যমান এমপিও নীতিমালার কারণে নানা স্তরে বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষকরা। এ নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে আসছেন বেসরকারি শিক্ষকরা। তাদের এ দাবির মুখে এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এরই অংশ হিসেবে গতকাল রবিবার আলোচনায় বসে মন্ত্রণালয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় কারীগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) শাখায় এমপিও নীতিমালার ও জনবল কাঠামোর অসামঞ্জস্যতা দূর করে আব্যশিক বিষয় হিসেবে পাঠদান কারী হিসাব বিজ্ঞান ও কম্পিউটারের এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে তবে কোন সিদ্ধান্ত আসেনি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

জানা গেছে , সারা দেশে ২০১৯ সালে ২৭৩০ টি প্রতিষ্ঠান তার মধ্যে প্রায় ২০০ টি কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। তখন হতেই এই দুইবিষয়ের শিক্ষকগন বেতন বঞ্চিত হয়ে আসছেন। যা আগের নীতিমালায় এ-ই সমস্যা ছিল না। বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামোয় ও এমপিও নীতিমালা ২০২১ এ-র অসঙ্গতিগুলো দূর করে দ্রুত আব্যশিক বিষয় দুটো জনবল কাঠামোয় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন এ শাখায় এমপিও বঞ্চিত শিক্ষকরা।

সভার বিষয়ে জানতে চেয়ে অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুনঃ নীতিমালায় অসঙ্গতি দূর করে বিএম শাখার শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

তবে সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা সংশোধনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আরও কয়েকটি সভার আয়োজন করতে হবে। কারীগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি(বিএম) শাখায় এমপিও নীতিমালার ও জনবল কাঠামোর অসামঞ্জস্যতা দূর করে আব্যশিক বিষয় হিসেবে পাঠদান কারী হিসাব বিজ্ঞান ও কম্পিউটারের এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আগামী বৈঠকে আরও আলোচনা হবে। তখন হয়ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)শাখা চালু আছে,যা এইচএসসি এ-র সমমান।কিন্তু এ-ই শাখায় জনবল কাঠামোয় ও এমপিও নীতিমালায় অসামঞ্জস্যতা থাকায় শিক্ষকগন এমপিওভুক্তি হতে পারছেন না ফলে ছাত্র ছাত্রীদেরও শিক্ষালাভে সমস্যা হচ্ছে। এইচ এস সি( বিএম) শাখায় ৮টি আব্যশিক বিষয় রয়েছে, যা সকল ট্রেডের/ (স্পেশালাইজেশনের) ছাত্র -ছাত্রীদের আব্যশিক হিসেবে পড়তে হয়।তার মধ্যে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ ১,২এবং কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন ১,২বিষয় দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ হওয়ায় ডিজি এবং বোর্ড এর প্রতিনিধিত্বে-এই দুই বিষয়ে আব্যশিক হিসেবে শিক্ষক নিয়োগ দিয়েছেন। কিন্তু জনবল কাঠামোয় আব্যশিক হিসেবে না রাখায় কারিগরির অধিদপ্তর এসব শিক্ষককে এমপিওভুক্ত করতে পারছেন না অথচ বাংলা, ইংরেজি, ব্যাবসায় সংগঠন, এবং (ব্যাবসায় গনিতে ও পরিসংখ্যান১০০)নম্বরের বিষয় হলেও জনবল কাঠামোয় রাখায় এমপিও পেয়ে যাচ্ছেন। এটা খুবই বৈষম্যমূলক বলে মনে করছেন এ-ই দুই বিষয়ের শিক্ষকগন।

বর্তমানে শিক্ষকদের মধ্যে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রণীত স্কুল-কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে। এর ফলে বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে বিভিন্ন সময় শিক্ষকরা রাস্তায় নেমেছেন। সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করেছেন।

তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগেও একাধিকবার সভায় বসেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম সভায় ছিল সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.