এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর উপহারে প্রধান শিক্ষকের অনিয়ম, জব্দ করল ইউএনও

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলার সিংড়া উপজেলার পাঁচ পাখিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন ওই প্রতিষ্ঠানের বিতরণ করা ছয়টি ট্যাব জব্দ করেন।

জানা যায়, নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করার নির্দেশনা থাকলেও নিয়মের বাহিরে অন্য শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন পাঁচ পাখিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ। পরে বিষয়টি জানাজানি হলে সমালোচনায় পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান থেকে যে তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী ট্যাব দেওয়া হয়েছে। কোনো ভুল হলে এর দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠানের।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, আমি ভুল করেছি। এজন্য ট্যাবগুলো জমা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পেয়েছি, সেই প্রতিষ্ঠানকে ডেকে পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পর ছয়টি ট্যাব জব্দ করা হয়েছে। দ্রুতই নিয়ম মেনে শিক্ষার্থীদের সেগুলো বিতরণ করা হবে। আর অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.