শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিনটি দেশের সব মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে। এদিন সকালে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। রবিবার আদেশটি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
গত ৪ এপ্রিল যুগ্মসচিব ড. মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বাংলা নববর্ষয় উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশ যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে অবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করতে হবে।
এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে বলেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
জানা গেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে আদেশটি সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
