নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কলেজ ও বোর্ড টিসির কার্যক্রম চালাতে পারবেন। এসব শিক্ষার্থীর টিসি ও বোর্ড টিসি কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত ৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে বোর্ড বলছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি, বিটিসি ও ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ ৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এরপর আর কোনোক্রমেই সময় বাড়ানো হবে না।
জানা গেছে, টিসি ও বিটিসির (বোর্ড টিসি) জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ভর্তি বাতিল করতে ৬০০টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
