এইমাত্র পাওয়া

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় স্পনসরশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল

পদের নাম : স্পনসরশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা : স্পনসরশিপে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা : কমিউনিটি মোবিলাইজেশনে অভিজ্ঞ হতে হবে। দ্রুত সমস্যা সমাধানে পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। ইমেইল, ইন্টারনেট, স্ক্যানার, সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বেতন : ৮৫০০০ টাকা

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ সময়: ১৩ এপ্রিল ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.