নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে শিক্ষকদের মাঝে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে। এর ফলে শিক্ষকরা প্রায়শই করছেন আন্দোলন, দেখাচ্ছেন অসন্তোষ। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসতে যাচ্ছে মন্ত্রণালয়। সভায় মন্ত্রণালয়, শিক্ষার তিন অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে।
আগামী ৯ই এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এই সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণীত স্কুল-কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে। এর আগেও একাধিকবার সভায় বসেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে বসতে যাচ্ছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় যোগ দেয়ার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এনটিআরসিএ’র চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপ-সচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপ-পরিচালককে বলা হয়েছে। এর আগেও কয়েক দফা অনুষ্ঠিত হয়েছিল এই সভা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
