নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) অনুরাভ মজুমদারের বিরুদ্ধে কলেজের বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ উঠায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অত্র কলেজ চত্বরের বিক্ষুদ্ধ সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিগত কয়েক দিন পূর্বে উক্ত শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানী করেছেন উক্ত শিক্ষক অনুরাভ মজুমদার। যৌন হয়রানীর শিকার শিক্ষার্থীর সহপাঠিদের মাধ্যমে উক্ত যৌন হয়রানীর বিষয়টি প্রকাশ পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীগণ উক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ ঘটনায় কলেজে উত্তেজনাকর পরিস্থিতি হলে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম কলেজ চত্বরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যৌন হয়রানির শিকার শিক্ষার্থীকে সহপাঠিদের কাছে ও কোন গণমাধ্যমকর্মীর সামনে আসতে দেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে শিক্ষক অনুরাভ মজুমদার বলেন, বিষয়টি নিয়ে একটা মৌখিক অভিযোগ কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে আমি শুনেছি। বিষয়টি তদন্তধীন। আমাকে ফাঁসানোর পাঁয়তারা করা হচ্ছে। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। যে শিক্ষার্থীর বিষয়ে বলা হচ্ছে সে বিজ্ঞান শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। আমরা শিক্ষার্থী ও পরিবারের সাথে কথা বলেছি। উক্ত ঘটনায় কলেজের পক্ষ হতে একটি তদন্ত টিম গঠন করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের যৌন হয়রানীর ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে মানসম্মানের দোহাই দিয়ে অভিযুক্ত শিক্ষক-কে রক্ষায় উঠে পড়ে লেগেছে একটি চক্র। উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল। প্রভাষক অনুরাভ মজুমদার ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
