নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে তিন দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। সানজিদা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের আলি চৌধুরী পাড়ার সরোয়ার আলম বাবুলের মেয়ে। সে সীতাকুণ্ডের স্বনামধন্য চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হতে গিযে উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় মারাত্মক আঘাত পান সানজিদা আক্তার। একই ঘটনায় নাজনীন সুলতানা নামের নবম শ্রেণীর অপর এক ছাত্রীও আহত হন। পরে সানজিদা আবস্থায় গুরুতর হওয়া তাকে চমেক মেডিকেল হাসপাতালে ভর্তির কারণ। তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দে বলেন,”সানজিদা আক্তারের মাথায় মারাত্মক আঘাত পাওয়ার কারণে শরীরের অনেক অঙ্গ কাজ করছিল না। আমরা তার জন্য দোয়া মাহফিল এবং প্রত্যেককে যার যার ধর্ম মত প্রার্থনা করার অনুরোধ করেছিলাম। তিনদিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তবে এই দুর্ঘটনার জন্য সর্ব জনপদের দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করে তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য এক পাশের সড়কের দুই লাইনের গাড়ি চলাচল করলেও পর্যাপ্ত সর্তকতা না নেওয়ার কারণে বারবার মারাত্মক দুর্ঘটনা হচ্ছে। এই কারণেই এই পর্যন্ত অনেক প্রাণ অকালে ঝরে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, গত মঙ্গলবার দুপুরে কেমিক্যাল কমপ্লেক্স উচ্চ বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হতে গিযে একটি ট্রাকের ধাক্কায় মারাত্মক আঘাত পান স্কুল ছাত্রী সানজিদা আক্তার। আমরা ট্রকিটি আটক করি। চমেকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনেরা লিখিত আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
