নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়ীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিধান উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী প্রিন্সিপাল হোসেন আলী ও বর্তমান সভাপতি মাহাফুজার রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার বিনিময়ে লেনদেন হয়েছে বলে চাওর হয়েছে।
উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের অবসরজনিত কারণে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে কলেজ শাখার এক জুনিয়র শিক্ষককে দায়িত্ব দিয়েছেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক ফুলবাড়ী প্রেস ক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী গতকাল অবসরে যান। সরকারি পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অবসরে যাওয়ার আগে তার সহকারী প্রধান বা উপাধ্যক্ষকে দায়িত্বভার প্রদানের নিয়ম। তারা সেসবের তোয়াক্কা না করে একজন সিনিয়র প্রভাষককে দায়িত্বভার প্রদান করেছেন। এ ছাড়াও ওই অধ্যক্ষ হোসেন আলী মানুষের চাকরি দেয়ার কথা বলে অর্থলোপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। স
হকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা থাকলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী মহোদয় ও সভাপতি মাহাফুজার রহমান আমাকে বঞ্চিত করেছেন। আমার অধিকার ও প্রাপ্যতা ফিরে পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী প্রতিবেদককে বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র প্রভাষককে দায়িত্বভার প্রদান করা হয়েছে। আপনি সভাপতির সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে রাবাইতারী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাহাফুজার রহমান জানান, আমি কিছু জানি না। আপনি প্রিন্সিপাল হোসেন আলীর সঙ্গে কথা বলেন।
ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, সরকারি পরিপত্র ছাড়াই বিধি বহির্ভূতভাবে দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি শুনেছি আমরা খোঁজখবর নিচ্ছি।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
