নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁওঃ জেলার পীরগঞ্জে মাধ্যমিক স্তরের সরকারি বোর্ড বই বিক্রির অভিযোগ উঠেছে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে।
এ বিষয়ে গত সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও অফিস সহকারী আল মামুন গত রোবার দুপুরে বিদ্যালয়ের ষ্টক রুমের তালা ভাঙ্গে চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল মাধ্যমিক স্তরের সরকারি বোর্ড বই। সে সময় বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী মন্ডল ও আশে পাশের লোক জন তাদের হাতে নাতে ধরে। পরে তাদের জিজ্ঞাসা করলে তারা ঘটনার সতত্যা স্বীকার করে। তাদের দ্বারা বিদ্যালয়ের বড় ধরনের ক্ষতির সম্ববনা বিদ্যমান।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ছোট ভাই সালাউদ্দীন ।
পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লা জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছেন, এখন পযর্ন্ত কিছু করা হয়নি, তাদের অফিসে ডাকা হয়েছে শুনা হয়েছে ওরা বই গুলা সরানোর কথা বলছে, আমরা তদন্ত করলে বিষয়টি জানতে পারব ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
