প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ জেলার তারাগঞ্জ উপজেলার বাছুর বান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল লায়েলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস চত্বরে এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন- অভিভাবক রতন রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রচায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। এর আগেও এক শিক্ষার্থীকে দিয়ে বাথরুম পরিষ্কার করে নেয়ার সময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দেয়া হলে সালিশের মাধ্যমে তাকে ক্ষমা করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.