নিজস্ব প্রতিবেদক।।
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরুিআজ থেকে। বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে ০৮ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।
আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ০৯ মে ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জুন ২০২৩ তারিখ থেকে শুরু হবে।
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: ০৫ এপ্রিল থেকে ৮ মে।
আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখ: ৬ এপ্রিল থেকে ৯ মে।
কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ৬ এপ্রিল থেকে ১০ মে।
কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে] সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ১১ মে থেকে ১৭ মে।
এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
অনলাইনে আবেদ করতে ক্লিক করুন এখানে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
