এইমাত্র পাওয়া

শিক্ষকদের বেতন দিতে দেরি, পদত্যাগ করলেন ইরানের শিক্ষামন্ত্রী

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষকদের বেতন পরিশোধে দেরি হওয়ার পদত্যাগ করেছেন ইরানের শিক্ষামন্ত্রী ইউসুফ নুরী। সোম মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন তিনি। খবর তাসনিম নিউজ এজেন্সির।

দেশটির প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি নুরির পদত্যাগপত্র গ্রহণ করেন। পার্সিয়ান বছরের শেষে গত মার্চে শিক্ষকদের বেতন দিতে দেরি হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যর্থতার দায় মাথায় নিয়েই পদত্যাগ করলেন ইউসুফ নুরী।

ফারহাঙ্গিয়ান ইউনিভার্সিটির বর্তমান চ্যান্সেলর রেজা মোরাদ সাহরীকে তত্ত্বাবধায়ক শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

# শিক্ষাব্যবস্থার অবস্থানের মানোন্নয়নের মাধ্যমে নার্সারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে যার ফলে যথাযথ জনশক্তি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি হবে- যারা হবে সামাজিক পুঁজি উৎপাদনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এবং অনুমোদিত নীতিমালা ও পথনির্দেশ বাস্তবায়ন ও তার তত্ত্বাবধানের জন্য দায়িত্বশীল। বস্তুত এটি একদিকে যেমন সরকারি দায়িত্ব অন্যদিকে এ কাজে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সহযোগিতা গ্রহণ করা হবে।

#দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নের অন্যতম অক্ষ হিসেবে শিক্ষার উপায়-উপকরণসমূহের উন্নয়ন ও বৃদ্ধিকরণ এবং সেই সাথে নিম্নোক্ত বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করা সহ মানব সম্পদের উন্নয়ন হবে :

১. শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার মানের উন্নয়ন সাধন এবং বৈজ্ঞানিক, পেশাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতার অনবরত উন্নয়ন সাধন এবং শিক্ষা ক্ষেত্রে যাঁরা সক্রিয় রয়েছেন তাঁদের সক্ষমতা বৃদ্ধি করা, শিক্ষা কেন্দ্রসমূহের ও শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়সমূহের কারিকুলামের হালনাগাদকরণ, সেই সাথে মটিভেটেড, কার্যকর, দ্বীনী, গঠনমূলক ও যোগ্য শিক্ষক ও শিক্ষাবিদগণেরও শিক্ষাদানের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষাবিদগণের শিক্ষা পদ্ধতির হালনাগাদকরণ।

২. শিক্ষাব্যবস্থার জন্য কাম্য রিক্রুটিং, প্রশিক্ষণ, সহায়তা, জনশক্তিকে কাজে লাগানোর পদ্ধতির পর্যালোচনা এবং যথাযথ শিক্ষাগত যোগ্যতা ও নৈতিকতার অধিকারী সুযোগ্য ও সুদক্ষ শিক্ষক ও শিক্ষাবিদদের রিক্রুট করার জন্য পথ খুলে দেয়া এবং সে লক্ষ্যে তাঁদের জন্য দক্ষতা বৃদ্ধিকারী কোর্সের ব্যবস্থা করা।

৩. শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সেই সাথে সেবামূলক সুযোগ-সুবিধার ব্যবস্থা করার মাধ্যমে তাঁদেরকে কাম্য পর্যায়ে শিক্ষাসেবা প্রদানের জন্য উৎসাহিতকরণ, সেই সাথে শিক্ষা ক্ষেত্রে কর্মরত সকলের জন্য আর্থিক সমস্যাবলির ও তাঁদের দৈনন্দিন জীবনের সমস্যাবলির সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ।

.৪. শিক্ষকদের মধ্যে পেশাগত দক্ষতা ও জ্ঞানগত মানের উন্নয়ন এবং সেই সাথে চাকুরিরত অবস্থায় প্রশিক্ষণের মানোন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ, তেমনি শিক্ষকদের জন্য বিশেষজ্ঞ পর্যায়ের তথ্যাবলির হালনাগাদকরণ এবং তাঁদের জন্য উঁচু মানের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণÑ যাতে তাঁদের মধ্যে সমাজ ও বিশ্বের প্রয়োজন পূরণের উপযোগী কাম্য যোগ্যতা ও দক্ষতা গড়ে তোলা।

৫. শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও প্রশিক্ষণের উন্নয়নের জন্য নির্ধারিত মানের অধিকারী শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে এবং সাধারণ, পেশাগত ও বিশেষজ্ঞ পর্যায়ের শিক্ষার প্রয়োজন পূরণের লক্ষ্যে একটি মূল্যায়ন ও পরিমাপন ব্যবস্থা গড়ে তোলা।

৬. শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক ক্ষেত্রসমূহের জন্য পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ ক্ষেত্রে একটি শিক্ষক সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা।

৭. শিক্ষাব্যবস্থায় কর্মরত সকলের জন্য, বিশেষত শিক্ষকদের জন্য পেশাগত মানসহ বিশেষজ্ঞত্ব, দক্ষতা ও প্রতিযোগিতামূলক কর্মতৎপরতার ভিত্তিতে বেতন-ভাতা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.