এইমাত্র পাওয়া

বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়ঃ জেলার আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের জাল কাগজ সৃষ্টি করে গভর্নিং বডি অনুমোদন নেয়ায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

গত ২৮ মার্চ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে রেজিস্ট্রার প্রফেসর মো.সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কারণ দর্শানোর নোটিশ দেন।

কাগজপত্র জাল, মিথ্যা তথ্য ও প্রতারণা করে গভর্নিং বডি অনুমোদিত কেন ভেঙে দেয়া হবে না। আগামী ১০ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়েছেন তিনি।

নোটিশে মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার শিক্ষা বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে গভর্নিং বডি অনুমোদন করেছেন মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম অভিযোগ করেন।

নথি পর্যালোচনা করে দেখা যায়, অধ্যক্ষ ৬ জুন২২ গভর্নিং বডি অনুমোদনের জন্য আবেদন করেন এবং কাগজপত্র জালসহ তারিখ পরিবর্তন করে গভর্নিং বডি অনুমোদন নিয়েছেন যা প্রতীয়মান।

তবে এবিষয়ে বক্তব্য জানতে মাদরাসাটির অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বোর্ড সূত্র জানিয়েছি, অভিযোগ পাওয়ার পরই বোর্ড বিষয়টি পর্যালোচনা করে দেখেছে বোর্ড কোন কমিটির অনুমোদন না দিলেও তিনি বোর্ডের স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদন করিয়েছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এর আগে গত ২০ মার্চ অধ্যক্ষ.আব্দুল মতিন সরকার  বিরুদ্ধে শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা  আনছারুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত-৫, পঞ্চগড়ে মামলা দায়ের করেন।  আদালত ২৩শে মার্চ মামলাটি গ্রহণ করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.