নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রাণীর অভিযোগ উঠেছে।
উপজেলার ১২৩ নং মুরারীকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা এই ঘটনায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানউল্লা প্রায়শঃ সহকারী শিক্ষিকার সংগে অশালীন আচারণ ও নানা অজুহাতে বেড়াতে যেতে বাধ্য করত। এই বিষয়ে জেলা প্রাথমিক অফিসারের কাছে অভিযোগের প্রেক্ষিতে সহকারী শিক্ষিকাকে তৈলকুপি প্রাথমিক বিদ্যালযে বদলি করা হয। বদলির বিষয় জানতে পেরে প্রধান শিক্ষক আহসানউল্লাহ গত ২৭ মার্চ বিকাল সাড়ে ৪ টায় বাসায় প্রবেশ সহকারী শিক্ষিকাকে জোর পূর্ব্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রধান শিক্ষক আহসানউল্লাহ এই অভিযোগ মিথ্যা বলে দাবি করে আর কিছু বলতে চাননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
