ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা ৫ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ মার্চ) অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পরবেন।

এরপর আগামী ৫ মে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এদিকে আগামী ২৯ এপ্রিল ঢাবিতে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট ও ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.