এইমাত্র পাওয়া

১২ কেজি এলপিজির দাম কমল ২৪৪ টাকা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১ হাজার ৪২২ টাকা ছিল।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করা হয়। বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এ দাম ঘোষণা করেন।

বিইআরসি জানিয়েছে, ঘোষিত নতুন দর আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসি সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান, আবুল খায়ের মো. আমিনুর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.