কোরআন থেকে শিক্ষা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আয়াতের অর্থ : ‘স্মরণ করো, যখন বনি ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, মা-বাবা, আত্মীয়-স্বজন, এতিম ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সঙ্গে সদালাপ করবে…সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না।’ (সুরা বাকারা, আয়াত : ৮৩-৮৬)

আয়াতগুলোতে আল্লাহ ইসলামী শরিয়তের মৌলিক কিছু বিধান বর্ণনা করেছেন। যা পূর্ববর্তী শরিয়তেও ছিল। যেমন শিরক না করা, নামাজ আদায় করা, অসহায় মানুষের পাশে থাকা, আত্মীয়তা রক্ষা করা ইত্যাদি।

শিক্ষা ও বিধান

১. আল্লাহর একত্ববাদের বিশ্বাস, নামাজ, জাকাত ও মানুষের প্রতি সদাচারের মতো মৌলিক বিধানগুলো পূর্ববর্তী শরিয়তেও আবশ্যক ছিল। যদিও এগুলো আদায় করার পদ্ধতি ভিন্ন ছিল।

২. মুসলিম ও অমুসলিম সব মানুষের সঙ্গে সদাচরণ করা আবশ্যক।

৩. দেশান্তর বা দেশত্যাগে বাধ্য করা নিষিদ্ধ। শরিয়ত অনুমোদিত কারণ কাউকে দেশান্তরিত করা যাবে না। (মাআরেফুল কোরআন : ১/২৩৯ ও ২৪০)

৪. দ্বিনের আংশিক আনুগত্য পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয়। পরকালে মুক্তি পেতে দ্বিনের পরিপূর্ণ আনুগত্য আবশ্যক। (বুরহানুল কোরআন : ১/৭৬)

৫. আয়াতে আল্লাহর একত্ববাদের আলোচনার পরই মা-বাবার আলোচনা নিয়ে আসার দ্বারা তাদের বিশেষ মর্যাদা প্রমাণিত হয়। (তাফসিরে মুনির : ১/২৩০)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.