নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ দেবীদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় ১৫ দিন পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা বানীন রায়কে আহ্বায়ক, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মো. রফিকুল ইসলামকে সদস্য সচিব এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিন ও উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নাছিমা আক্তারকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
আরও পড়ুনঃ
- ছাত্রীকে প্রধান শিক্ষকের ধর্ষণ চেষ্টা: মামলায় আসামী ২১১
- ছাত্রীকে শ্লীলতাহানী: গ্রেপ্তার প্রধান শিক্ষকের মুক্তির দাবি শিক্ষক সমিতির
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে গুনাইঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের বক্তব্যের প্রেক্ষিতে সকলের সিদ্ধান্ত মোতাবেক ওই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করার জন্য বলা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয় চলাকালে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দিনভর বিদ্যালয়ে ভাঙচুর, ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩০০ রাউন্ড গুলি করে। এতে প্রায় ২০জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশত আহত হয়। রাতে কুমিল্লার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় পর দিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত প্রধান শিক্ষককে জেল হাজতে পাঠায় পুলিশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
