এইমাত্র পাওয়া

বেতন বাড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দলের

ক্রিকেটারদের ১৩ দফা দাবির মধ্যে নারী দলের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিও ছিল। বিসিবির সাথে বৈঠকের পর নাজমুল হাসান পাপন অধিকাংশ দাবিই মেনে নেন। এবং জানান সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। সেই অনুযায়ী এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের বেতন বাড়িয়ে দেয়া হয়েছে। সর্বোচ্চ ৪০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এবং সর্বনিম্ন বেতন এখন ২০/২৫ হাজার।

রবিবার মিরপুরে উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ মাধ্যমকে বেতন বাড়ানোর কথা জানান। তিনি বলেন যারা আগে ১৫ হাজার টাকা বেতন পেত তারা এখন থেকে ২০/২৫ হাজার করে পাবে। যারা ২০ হাজার পেত তারা এখন থেকে ৩০ হাজার টাকা করে পাবে। যারা ৩০ হাজার পেত তারা পাবে ৪০ হাজার করে।

এছাড়াও তিনি বলেন, আমি সবসময় বলি কোন কিছু অর্জন করতে হলে ভাল পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরমেন্স কিন্তু তুলনামূলক ভাবে ভালই। আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না, যে ধারাবাহিক ভাবে ভাল খেলবে। কিছু উঠা নামা তো থাকবেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.