এইমাত্র পাওয়া

প্রায় দ্বিগুন বাড়লো ক্রিকেটারদের ভাতা

হঠাৎ করেই অনেকগুলো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন ক্রিকেটাররা। এসব দাবির মধ্যে অন্যতম দাবি ছিলো প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি, ভাতাসহ অন্যান্য সুযোহ সুবিধা বাড়ানো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবকিছু মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলো। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিল বিসিবি।

২৮ অক্টোবর, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের নতুন ম্যাচ ফি, দৈনিক ভাতা এবং ভ্রমণ তালিকা দিয়েছে বিসিবি।

প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে যারা প্রথম স্তরে আছেন তারা আগে ম্যাচ প্রতি ফি পেতেন ৩৫ হাজার টাকা। সেটি এখন ৭১ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা।

দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বীগুন। আগে তারা ম্যাচপ্রতি ফি পেতেন ২৫ হাজার টাকা এখন পাবেন ৫০ হাজার টাকা।

দুই স্তরের ক্রিকেটারদের আগে ভ্রমন ভাতা ছিলো আড়াই হাজার টাকা। সেটাতে এখন দুই ধরনের ব্যবস্থা করা হয়েছে। তারা বিমানে যাতায়াত করবে। আর যেখানে বিমানে যাতায়াতের সুবিধা নেই সেখানে তারা সাড়ে তিনহাজার টাকা করে ভ্রমণ ভাতা পাবেন।

আবাসনের ক্ষেত্রে ব্যয় ৮০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ম্যাচের দিনের খাবার খরচ ৮৫ ভাগ বাড়ানো হচ্ছে। ভেন্যু থেকে হোটেল পর্যন্ত ক্রিকেটাররা যেন শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাও করা হবে বলা হয়েছে।

ক্রিকেটাররা আগে দৈনিক ভাতা পেতেন দেড় হাজার টাকা। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার টাকা।

এসব সুযোগ-সুবিধা কার্যকর করা হবে চলতি ২১তম জাতীয় লীগের প্রথম রাউন্ড থেকেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.