প্রাথমিকে নিয়মবহির্ভূত বদলি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মবহির্ভূতভাবে বদলি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সচেতন নাগরিকরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এলাকার সন্তানদের সরকারি চাকরির বিষয়টি চিন্তা করে উপজেলায় বহিরাগত প্রাথমিক শিক্ষকের অনুপ্রবেশ বন্ধ করে দেন স্থানীয় সংসদ সদস্য। এর মধ্যেও ২০০৮-২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাত্র ৪০০ জনের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়।

অনুপ্রবেশ বন্ধের মধ্যেও কিছু শিক্ষক নিয়মবহির্ভূতভাবে অন্য জায়গা থেকে এই উপজেলায় বদলি হয়ে আসছে। বহিরাগত কোটা ১০ শতাংশ। কিন্তু এ উপজেলায় বর্তমানে ২০ শতাংশের ওপর বহিরাগত শিক্ষক কর্মরত রয়েছেন।

২০ শতাংশের ওপরে বহিরাগত শিক্ষক থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ বাইরের শিক্ষক অনুপ্রবেশের অনুমোদন দিচ্ছে, যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো: রাকিবুল ইসলাম; জাবেদ, অমৃত লাল দে, এমদাদুল্লাহ, ব্যারিস্টার মোঃ আশরাফ উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন; আবু বক্কর, মোঃ আলাউদ্দিন মানিক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.