শ্যামল কুমার দত্ত
সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
অধ্যায় : বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা
র) সঠিক উত্তরটি জেনে নেই:
১। খ্রিষ্টপূর্ব কত অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?
ক) ২৪০০ খ) ২৫০০
গ) ২৬০০ ঘ) ২৭০০
উত্তর: ঘ) ২৭০০
২। কোন সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত?
ক) সিন্ধু খ) গ্রিক
গ) রোমান ঘ) মেসোপটেমীয়
উত্তর: ক) সিন্ধু
৩। কোন সভ্যতায় উন্নত নগর পরিকল্পনা লক্ষ্য করা যায়?
ক) গ্রিক খ) মিশরীয়
গ) সিন্ধু ঘ) রোমান
উত্তর: গ) সিন্ধু
৪। সিন্ধু সভ্যতায় প্রত্যেক বাড়িতে পানির উৎস কোনটি?
ক) কুয়া খ) নদী
গ) নলকূপ ঘ) হাওর
উত্তর: ক) কুয়া
৫। কোথায় আধুনিককালের সুইমিংপুলের মতো বড় গোসলখানা আবিষ্কৃত হয়েছে?
ক) হরপ্পায় খ) মহেঞ্জোদারোতে
গ) পু-্রনগরে ঘ) বেলুচিস্তানে
উত্তর: খ) মহেঞ্জোদারোতে
৬। কোথায় শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার পাওয়া গেছে?
ক) উয়ারী-বটেশ্বরে খ) মহেঞ্জোদারোতে
গ) হরপ্পায় ঘ) পু-্রনগরে
উত্তর: গ) হরপ্পায়
৭। সিন্ধু সভ্যতায় কিসের মূর্তি পাওয়া গেছে?
ক) পোড়ামাটির খ) রৌপ্যের
গ) লৌহের ঘ) স্বর্ণের
উত্তর: ক) পোড়ামাটির
৮। কোন সভ্যতায় অন্তঃবাণিজ্য ও বহিঃবাণিজ্য ব্যবস্থা বিদ্যমান ছিল?
ক) রোমান খ) মিশরীয়
গ) সিন্ধু ঘ) গ্রিক
উত্তর: গ) সিন্ধু
৯। কোন নগর সভ্যতার অস্তিত্ব ১৭০০ খ্রিস্টপূর্বাব্দের পর হারিয়ে যায়?
ক) সিন্ধু খ) গ্রিক
গ) রোমান ঘ) মিশরীয়
উত্তর: ক) সিন্ধু
১০। কোন সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি?
ক) মেসোপটেমীয় খ) সিন্ধু
গ) মিশরীয় ঘ) রোমান
উত্তর: খ) সিন্ধু
১১। সিন্ধু নগর সভ্যতার সমসাময়িকÑ
র) মিশরীয় সভ্যতা রর) গ্রিক সভ্যতা
ররর) মেসোপটেমীয় সভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: খ) র ও ররর
১২। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উয়ারী-বটেশ্বরের পরিচায়ক কোনটি?
ক) ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা খ) রোলেটেড মৃৎপাত্র
গ) ধাতব অলংকার ঘ) স্যান্ডউইচ কাচের পুঁতি
উত্তর: ক) ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা
১৩। উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার কোন উপজেলায় অবস্থিত?
ক) শিবপুর খ) বেলাব
গ) মনোহরদী ঘ) পলাশ
উত্তর: গ) বেলাব
১৪। উয়ারী-বটেশ্বর একটি নদী বন্দর ছিল। এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক) ব্রহ্মপুত্র খ) করতোয়া
গ) গঙ্গা ঘ) সিন্ধু
উত্তর: ক) ব্রহ্মপুত্র
১৫। মিশরীয় সভ্যতায় রাজাদের কী বলা হতো?
ক) ফারাও খ) শাসক
গ) মন্ত্রী ঘ) ত্রাণকর্তা
উত্তর: ক) ফারাও
১৬। উয়ারী-বটেশ্বর গ্রামে কত হাজার বছর আগে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
ক) এক হাজার খ) দুই হাজার
গ) আড়াই হাজার ঘ) তিন হাজার
উত্তর: গ) আড়াই হাজার
১৭। উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রাপ্ত প্রতœবস্তু সম্পর্কে কে লেখালেখি শুরু করেন?
ক) মোহাম্মদ হানিফ পাঠান
খ) এফ আর খান
গ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ঘ) ইরফান হাবিব
উত্তর: ক) মোহাম্মদ হানিফ পাঠান
১৮। কত সাল থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রতœতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?
ক) ২০০০ খ) ২০০২
গ) ২০০৪ ঘ) ২০০৬
উত্তর: ক) ২০০০
রর) ছোট প্রশ্নগুলোর উত্তরটি জেনে নেই :
১। ভারত উপমহাদেশের মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি?
উত্তর: ভারতীয় উপমহাদেশে মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা হলো সিন্ধু সভ্যতা।
২। ইউরোপে কয়টি নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: ইউরোপে ২টি নগর সভ্যতা গড়ে উঠেছিল।
৩। ভারত উপমহাদেশের কোন সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে?
উত্তর: ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে।
৪। কত খ্রিস্টপূর্ব অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল।
৫। কোন সভ্যতা ‘হরপ্পা’ নামে পরিচিত।
উত্তর: সিন্ধু সভ্যতা ‘হরপ্পা’ নামে পরিচিত।
৬। গঙ্গা নদীর উপত্যকায় বিকশিত নগর সভ্যতাকে কী বলে আখ্যায়িত করা হয়?
উত্তর: গঙ্গা নদীর উপত্যকায় বিকশিত নগর সভ্যতাকে ২য় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়।
৭। ভারত উপমহাদেশের কয়টি প্রতœস্থানে ২য় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে?
উত্তর: ভারত উপমহাদেশের ৪১টি প্রতœস্থানে ২য় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে।
৮। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় আবিষ্কৃত হয়েছে?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প নরসিংদীর উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে।
৯। উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর: উয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
১০। মহাস্থানগড় বগুড়া শহর থেকে কত কিলোমিটার উত্তরে অবস্থিত?
উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বড় প্রশ্নগুলোর উত্তর জেনে নেই :
১। সভ্যতা বলতে কী বোঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা, খাদ্যাভাস, চিন্তা-চেতনা, রীতি-নীতি, পোশাক-পরিচ্ছদ, শিক্ষা-দীক্ষা এবং সর্বোপরি তাদের জীবনবোধই হলো সভ্যতা। সভ্যতা মানবজাতির অগ্রগতি ও বিকাশের
বিভিন্ন রূপ ও পথ, যা কালের প্রবাহে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যেমনÑসিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, পারসীয় সভ্যতা প্রভৃতি।
২। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত নিদর্শনগুলোর বর্ণনা দাও।
উত্তর: সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো নগরে আবিষ্কৃত হয়েছে এক বিশাল গোসলখানা, যা আধুনিককালের
সুইমিংপুলের মতো। অন্যদিকে হরপ্পাতে পাওয়া গেছে উৎপাদিত ফসল রাখার বিশাল শস্যাগার। এছাড়া এ সভ্যতায় বেশ কিছুসংখ্যক পোড়ামাটি, চুনাপাথর ও ব্রোঞ্জের তৈরি মূর্তি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার পাথরের বাটখারা ও পুঁতিগুলো দৃষ্টিনন্দন।
৩। সিন্ধু সভ্যতার নগরগুলো কেমন ছিল?
উত্তর: সিন্ধু সভ্যতার নগরগুলোতে ছিল উন্নত পরিকল্পনার ছাপ। এ নগরগুলোতে শহরবাসীর চলাচলের জন্য সুনির্মিত রাস্তা ছিল। রাস্তার পাশে ছিল ডাস্টবিন, সড়কবাতি, পানি নেমে যাওয়ার ড্রেন। একতলা-দোতলা ঘরবাড়িগুলোও পরিকল্পিতভাবে তৈরি হয়েছিল। প্রত্যেক বাড়িতে পানির জন্য কুয়া ছিল। ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
