নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষার ৫৫ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তাদের মধ্যে চার জন কারিগরি ক্যাডারভুক্ত শিক্ষক ও অন্যরা ননক্যাডার শিক্ষক-কর্মকর্তা।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৭ এর উপবিধি ১ ও ২ অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারভুক্ত চার জন শিক্ষক/কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।
আরেক বিজ্ঞপ্তিতে ৪৮ জন নন ক্যাডার পদের ৪৯ জন শিক্ষক/কর্মকর্তা ও ইনস্ট্রাক্টরের চাকরি স্থায়ী করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, সারাদেশে কারিগরি স্কুল-কলেজে বিপুল পরিমাণে শিক্ষক ও ইনস্ট্রাক্টরের পদ খালি রয়েছে। এসব পদের প্রায় ৬০ শতাংশ খালি রয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য রেখেই কোনোমতে দায়সারা ক্লাস-পরীক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের সিলেবাস শেষ করানো হচ্ছে। অনেক ডিপ্লোমা কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়াই কোর্স শেষ করানো হচ্ছে। সে কারণে দিন দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ডিগ্রির মান কমে যাচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
