নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ জেলার মধুখালীতে সন্তানকে দত্তক না দেওয়ায় বাবা ও তার ভাইকে স্কুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার নয় দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। গত ১৭মার্চ মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে এ ঘটনা ঘটে।
মেয়েকে দত্তক না দেওয়ায় স্কুলের শিক্ষক লিপি আক্তারের নির্দেশে নির্যাতন চালানো হয় বলে দাবি করেছেন নির্যাতনের শিকার ইয়ামিন মৃধা।
ম্যানেজিং কমিটির সভাপতি দশরথ চন্দ্র দাস বলেন, স্কুলে এত বড় একটা ঘটনা ঘটলেও তা প্রধান শিক্ষক আমাকে জানাননি। লোক মারফত জানতে পারি। তবে বাবা-ছেলেকে স্কুলের মধ্যে মারধরের একটি ভিডিও আমি শনিবার দেখেছি। এ রকম খারাপ কাজ যারা করেছে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হোক।
প্রধান শিক্ষক মো. কবিরুজ্জামান বলেন, বাবা-ছেলেকে পেটানোর ঘটনা জানার পর পুলিশকে খবর দেই। পুলিশ তাদের নিয়ে যায়। এমন ঘটনা ঘটতে যাচ্ছে আমার জানা ছিল না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বা শিক্ষকরা জড়িত আছেন কি না সেটাও খতিয়ে দেখা হবে।
মধুখালী থানার ওসি মো. সহিদুল ইসলাম জানান, এক কিশোর ও তার বাবাকে নির্যাতনের অভিযোগে গত ২০ মার্চ থানায় একটি মামলা হয়েছে। মামলার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিবার ফয়সাল নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
