এইমাত্র পাওয়া

কর্ণাটকে শিক্ষা ও চাকরিতে মুসলমানদের কোটা বাতিল

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চাকরি ও শিক্ষাক্ষেত্রে সমাজে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য ৪ শতাংশ বরাদ্দ থাকা কোটা বাতিল করেছে কর্ণাটক রাজ্য সরকার। বিজেপিশাসিত রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার ঠিক এক মাস আগে মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন।

মুসলিমদের জন্য বরাদ্দ ৪ শতাংশ কোটাকে ভাগ করে দেয়া হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ভোক্কালিগাস ও লিঙ্গায়েতদের মধ্যে। যদিও আগে থেকেই এই দুই সম্প্রদায়ের জন্য কোটা বরাদ্দই ছিল। মুসলিমদের কোটা বাতিল করে তাদেরটা বাড়িয়ে দেয়া হয়েছে।

কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোটার ‘পিছিয়ে পড়া শ্রেণি’ থেকে সরিয়ে মুসলমানদের ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে’ নেওয়া হয়েছে। আর পিছিয়ে পড়া শ্রেণিকে নতুন করে দুটি ভাগে ভাগ করা হয়েছে—বেশি পিছিয়ে পড়া শ্রেণি ও সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণি।

শনিবার মুখ্যমন্ত্রী বোমাই জানিয়েছেন, অনগ্রসর শ্রেণিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অনগ্রসর ও আরো অনগ্রসর। এর মধ্যে ভোক্কালিগাসের কোটা ৫ শতাংশ বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে এবং পঞ্চমশালি, বীরশৈব ও অন্যান্য লিঙ্গায়েতের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা বাড়িয়ে ৭ শতাংশ কোটা করা হয়েছে।

মুসলিমদের জন্য কোটা বাতিল হলেও দরিদ্র মুসলিমদের অর্থনৈতিকভাবে দুর্বল কোটায় শ্রেণিবদ্ধ হওয়ার সুযোগ থাকবে।

কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোটার ‘পিছিয়ে পড়া শ্রেণি’ থেকে সরিয়ে মুসলমানদের ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে’ নেওয়া হয়েছে। আর পিছিয়ে পড়া শ্রেণিকে নতুন করে দুটি ভাগে ভাগ করা হয়েছে—বেশি পিছিয়ে পড়া শ্রেণি ও সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণি।

এ বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কোটার বিভিন্ন ধরনে পরিবর্তন আনার সুপারিশ করেছিল মন্ত্রিপরিষদের একটি উপকমিটি। আমরা সেই সুপারিশের অনুমোদন দিয়েছি।’

কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোটার ‘পিছিয়ে পড়া শ্রেণি’ থেকে সরিয়ে মুসলমানদের ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে’ নেওয়া হয়েছে। আর পিছিয়ে পড়া শ্রেণিকে নতুন করে দুটি ভাগে ভাগ করা হয়েছে—বেশি পিছিয়ে পড়া শ্রেণি ও সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণি।

আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কোটার বিভিন্ন ধরনে পরিবর্তন আনার সুপারিশ করেছিল মন্ত্রিপরিষদের একটি উপকমিটি। আমরা সেই সুপারিশের অনুমোদন দিয়েছি।  বাসবরাজ বোম্মাই, কর্ণাটকের মুখ্যমন্ত্রী

এদিকে মুসলমান, ভোক্কালিগা ও লিঙ্গায়েত সম্প্রদায় ছাড়াও কর্ণাটকে চাকরি ও শিক্ষা কোটায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। রদবদলের ফলে রাজ্যটিতে মোট কোটার হার বেড়েছে। কর্ণাটক সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, মোট কোটা ৫০ শতাংশের বেশি হতে পারবে না। তবে রাজ্যে বর্তমানে প্রায় ৫৭ শতাংশ কোটা–সুবিধা দেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.