নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ; জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় মাটি টানা ট্রাকের চাপায় তারিক হোসেন (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও একজন।
শনিবার সকাল সাড়ে ১০টার সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কে মাজদিয়া শ্মাশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারিক হোসেন কালীগঞ্জ উপজেলার সুবর্নসরা গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য শিক্ষকের বাসায় যাচ্ছিল তারিক। সে সময় পথে ওই স্থানে গেলে মাটি টানা ট্রাক তাকে চাপায় দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
