রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকী সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর – ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেচুর রহমান মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাংনী অফিসের ইন্জিনিয়ার মাহফুজুর রহমান কল্লোল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত রাখেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম কৃষি অফিসার, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, জাতীয় পাটির সভাপতি আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা, মুক্তিযোদ্ধা মুনতাজ আলী, আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সহ বিভিন্ন সরাসরি দপ্তরের কর্মকর্তা , সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন বলেন, জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানার জন্য নুতন প্রজন্মকে আহবান জানান।
তিনি পাকিস্তান বাহিনী কর্তৃক ২৫ শে মার্চ কাল রাত্রিতে বাংলাদেশের রাজনীতিবিদ,শিক্ষক, সাংবাদিক, পুলিশ সহ বিভিন্ন পেশাজীবীদের হত্যা করে বাংলাদেশ কে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নকে থামাতে পারেনি। তিনি ঐ দিন নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি হত্যাকারীদের প্রতি ধিক্কার ও নিন্দা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
