নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলার রাজারহাটে জাল সনদধারী মৌলভি শিক্ষক আশিকুর রহমানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আশিকুর রাজারহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা সিদ্দিকা এই নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত রবিবার উপজেলার চান্দামারী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আখতার আহসান এনটিআরসি কর্তৃপক্ষ ও কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তার নিদের্শে রাজারহাট থানায় ওই মাদ্রাসার জাল সনদধারী শিক্ষক আশিকুর রহমানে বিরুদ্ধে জাল সার্টিফিকেট, প্রতারণার মাধ্যমে চাকরি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
জানা গেছে, ৭ বছর পূর্বে আশিকুর নিয়োগ ও এনটিআরসির সার্টিফিকেট ছাড়াই তার বাবা ওই মাদরাসার সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম ও পরিচালনা পর্ষদের যোগসাজসে মৌলভী শিক্ষক পদে এমপিওভুক্ত হয়েছিলেন। নজরুল ইসলাম অবসরে গেলে জাল কাগজপত্রের তথ্য ফাঁস হয়। বর্তমান মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষক আশিকুরের নিয়োগের কাগজপত্র ও সার্টিফিকেট চাইলে তিনি তালবাহনা করেন।
প্রতারক আশিকুর যশোর জেলার শাহাদত হোসেনের ছেলে আশিকুর রহমানের ৩১৪২৮৩৫ রোল নম্বর ব্যবহার করে একটি ভুয়া নিবন্ধন সনদ তৈরি করেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমকে জানালে তিনি মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আখতার আহসানের মাধ্যমে আশিকুর রহমানকে নিয়োগ সংক্রান্ত সব কাগজপত্র দাখিলের দেন।
পরে ২০২৩ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি ওই জাল সনদ ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে দাখিল করেন। জেলা শিক্ষা অফিসের রেজিস্ট্রারে ওই নামে নিবন্ধন সার্টিফিকেট সংক্রান্ত কোনো তথ্য সংরক্ষিত না থাকায় তিনি এনটিআরসিএতে যাচাইয়ের জন্য পাঠান। ২৬ ফেব্রুয়ারি এনটিআরসিএ ওই সার্টিফিকেটটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে শিক্ষকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
