শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি উদযাপনে সব সরকারি-বেসরকারি স্কুল কলেজে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এছাড়া দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেখা, পোস্টার ও শিল্পকর্ম স্কুল-কলেজের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে। ২৬ মার্চ সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
গতকাল মঙ্গলবার সব স্কুল-কলেজের স্বাধীনতা দিবস উদযাপনে এসব কর্মসূচি নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশটি অধিদপ্তর থেকে জেলা-উপজেলা শিক্ষা অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ফ্ল্যাগ রুলস মোতাবেক সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন করতে হবে।
স্থানীয় প্রশাসনের আয়োজনের সঙ্গে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ২৬ মার্চ উপলক্ষে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা যাবে। ২৬ মার্চ সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস ভবনে আলোকসজ্জা করতে হবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ লেখা, পোস্টার ও শিল্পকর্ম শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে। সব কর্মকর্তা ও কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পবিত্র রমজানের পবিত্রতা বাজায় রেখে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করতে হবে।
অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে ও শিক্ষা অফিসে এসব কর্মসূচি পালন করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
