নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৫ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। যা চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। প্রথম ৬ দিনে প্রাথমিক আবেদন জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ১০ টি। আজ বিকাল ৫টা পর্যন্ত এ আবেদন জমা পড়ে।
বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্লা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনটি ইউনিটে সর্বমোট এক লাখ ২৫ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৮৪ হাজার ৭৫৩টি, ‘বি’ ইউনিটে ৫৫ হাজার ৮২৭টি এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৫৩৯টি।’
তিনি জানান, ১৫ মার্চ দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। চলবে মার্চের ২৭ তারিখ পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
