নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরা হলো না পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাদিয়ার। বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক্টর কেড়ে নিল তার প্রাণ। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
সোমবার (২০ মার্চ) দুপুরে মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য মোছা. মীনারা খাতুনের স্বামী কাউয়ুম মিয়া তার মেয়ে ছাদিয়া আক্তারকে মামার বাড়ি থেকে নিয়ে আসার পথে আদাঐর নামক স্থানে পৌছালে একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ছাদিয়া মারা যায়। গুরুতর অবস্থায় কাউয়ুম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
