আমরণ অনশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার বিচার না পেয়ে আমরণ অনশনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।

রবিবার (১৯ মার্চ) সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। পরে বিকেল ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিচে অনশনে বসেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে বহিরাগত হামলাকারীদের গ্রেপ্তার, অছাত্র এবং বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, হামলার ইন্ধনদাতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে অপসারণ সহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

অনশনরতরা হলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এনায়েত উল্লাহ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ইমতিয়াজ শাহরিয়ার, একই বিভাগের কাজল হোসেন এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সালমান চৌধুরী।

অনশতরত শিক্ষার্থী কাজল হোসেন বলেন, শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

এ বিষয়ে (ভারপ্রাপ্ত) প্রক্টর ওমর সিদ্দিকী ও উপাচার্য ড এ এফ এম আবদুল মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.