নিজস্ব প্রতিবেদক, মেহেরপুরঃ জেলায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফ জানান, ভোর ৩টার দিকে জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে রিগানকে গ্রেপ্তার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, বুধবার বিকেলে এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করেন শিশুটির এক মামা।
মামলার অভিযোগে বলা হয়েছে, শিশুটি (১২) তার নানার বাড়িতে বেড়াতে গেলে তাকে একা পেয়ে প্রতিবেশি রিগান ধর্ষণ করে।
শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, প্রচুর রক্তক্ষরণের কারনে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
