নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বিভিন্ন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন/শূন্য পদের উপনির্বাচন এবং পৌরসভার সাধারণ নির্বাচনে স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক, দেশের বিভিন্ন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন/শূন্য পদের উপনির্বাচন এবং পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ১৩, ১৬ ও ২০ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।
তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
