নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার তালা উপজেলার ৬৪নং নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ টেন্ডার ছাড়ায় বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক পূর্ণিমা রাণী ঘোষের বিরুদ্ধে।
রবিবার (১২ মার্চ) খলিলনগর ইউনিয়নের ৬৪নং নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকাল ৪:১৫ মিটিটে সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে কাঠ ব্যবসায়ী গাছ কাঁটা বন্ধ করে দেয়।
দেখা যায়, বিদ্যালয়ের ৫টি মেহগনি ও শিশু গাছ প্রধান শিক্ষক স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। এ সময় গাছ কাঁটার আগে ৫টি গাছের ছোট-বড় ডালপালা কেঁটে এক জায়গায় রাখছেন ব্যবসায়ী।
কাঠ ব্যবসায়ী জানান, আমি ৭০ টাকা মণ দরে প্রধান শিক্ষকের কাছ থেকে কিনেছি। যে কয় মণ কাঠ হবে তার দাম দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই প্রথম না, এর আগেও একটি বড় গাছ ক্ষমতার দাপট দেখিয়ে বিক্রি করেছেন এই প্রধান শিক্ষক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইবাদুল ইসলাম বলেন, উপজেলা ম্যানেজ করে স্কুলের গাছের ডালপালা কাটা হচ্ছে। এই টাকা পিকনিকের কাজে ব্যবহার করা হবে।
বিদ্যালয়ের সভাপতি আতিয়ার রহমান জানান, কোনো গাছ বিক্রয় করা হয়নি। প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়ে গাছের ডাল বিক্রি করেছেন।
প্রধান শিক্ষক পূর্ণিমা ঘোষ প্রথমে অস্বীকার করলেও পরে গাছের ডালপালা বিক্রয়ের কথা স্বীকার করে বলেন, এই গাছের ডাল বিক্রয়ের টাকা স্কুলের পিকনিকের কাজে লাগানো হবে। এর আগে একটি গাছ বিক্রির কথা জানতে চাইলে তিনি বলেন, ঝড়ে পড়ে যাওয়া গাছ মণ দরে বিক্রয় করেছিলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপন কুমরা কর্মকার জানান, এই গাছ বা ডাল বিক্রয়ের কোনো অনুমোদন আমি দেয়নি। যদি কেউ করে থাকে তবে তার ক্ষমতা বলেই করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
