নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সদ্য প্রকাশিত কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করেন ৩ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৩৯৭ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল ছিল, খাতা চ্যালেঞ্জ করে নতুন করে পাস করেছেন ৩৫৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।
রবিবার কারিগরি শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণ ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। তবে ৩ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী কতটি ‘স্ক্রিপ্ট বা বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন, তা জানা যায়নি।
গত শুক্রবার (১০ মার্চ) ৯টি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩১৫ জন। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন একজন এবং ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩৯৯ জন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন গ্রেডে আরও ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
