নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষায় শুধু নোট মুখস্ত করে নিলে হবে না। কারণ বর্তমানে শুধু জ্ঞান দিয়ে বিশ্ব চলে না। তুমি যে পারো সেটা দেখাতে হবে। আর সেটা দেখাতে হলে তোমাকে ব্যবহারিকের দিক দিয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
রবিবার শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ‘কর্মমুখী শিক্ষার গুরুত্ব ও নবীন বরণ-২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জানাটা একটা বড় দক্ষতা নয়। পারাটাই একটা বড় দক্ষতা। তাই পারাটার বিষয়ে তোমাদেরকে এগিয়ে থাকতে হবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের ছেলেরা ইউরোপে ঢোকার চেষ্টা করছে এবং অনেকেই ভূ-মধ্যসাগরে ডুবে মরছে। এই ছেলেমেয়েরা যদি বাংলাদেশ থেকে ডিপ্লোমা বা প্রশিক্ষণ নিত তাহলে তারা এ ধরনের ভুল কাজ করত না।
প্রতিমন্ত্রী আরও বলেন, সারা বিশ্বে বর্তমানে প্রকৌশলী দক্ষ কর্মীর সংকট। তারা যদি কারিগরি শিক্ষা অর্জন করে বিদেশে পাড়ি জমাত তাহলে তাদের জীবন উন্নত হতো। শুধু তাদের জীবন নয় দেশের বৈদেশিক মুদ্রা উপার্জন হত। দেশ ও আরও এগিয়ে যেত। তোমরাই সবচেয়ে এগিয়ে আছো। তবে তোমাদেরকে ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে মন দিতে হবে। মন দিয়ে ব্যবহারিক শিক্ষাগুলো ভালোভাবে অর্জন করতে হবে।
প্রতিমন্ত্রী নওফেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারিগরি শিক্ষা কে মূলধারায় নিয়ে আসতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সবকিছুর প্রতি নজর দিতে হবে। তাই চিন্তার কোন বিষয় নেই।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা বলেন কারিগরি শিক্ষা থেকে উচ্চশিক্ষায় যাওয়া যাবে না তারা ভুল ভাবছে। বিজ্ঞানী আইনস্টাইন ও কারিগরি শিক্ষার্থী ছিলেন। তিনি উচ্চশিক্ষা অর্জন করেছেন। তাই তোমরা সে বিষয়টা নিয়ে চিন্তা করবা না। তোমাদেরকে সবসময় জানার ইচ্ছা থাকতে হবে। জানবা এবং নতুন নতুন জানার ইচ্ছে থাকতে হবে। তাহলে তোমরা কাঙ্খিত পর্যায় যেতে পারবা। তোমাদেরকে বিভিন্ন ভাষা শিখতে হবে। আরবি ভাষা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আরবি ভাষাটাও শিখতে হবে। আরো বিভিন্ন ভাষাও আয়ত্তে আনতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল