নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন।
উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৯৫৭ জন ছেলে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন। আর মেয়েদের মধ্যে ২ হাজার ৩৯৩ জন সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন। তাছাড়া এবার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন মোট ৪ হাজার ৩৫০ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
