নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ জেলার কমলনগরে যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে আবদুল মান্নান নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়। তার স্ত্রী গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট বাজারে এলাকার নূরিয়া হাফিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান কমলনগর উপজেলার মতিরহাট সংলগ্ন চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী নাম জানা যায়নি। তারা উপজেলার নাছিরগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানায়, আবদুল মান্নান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আবদুল মান্নানের মাথা এবং মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
